জলপাইগুড়ি, ১৮ ফেব্রুয়ারী :
তালা ভেঙে জলপাইগুড়িতে মন্দিরে চুরি। শহর লাগোয়া পাতকাটা কলোনিতে সর্বজনীন কালী মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে। বিগ্রহের সোনার গয়নার পাশাপাশি ক্যাশ বাক্স ভেঙে নগদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ।

