জলপাইগুড়ি, ২৭ মার্চ :
রামনবমীকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে শোভাযাত্রা হল। শুক্রবার শহরের মিলন সংঙ্ঘ ময়দানে পুজোর পর শোভাযাত্রা শুরু হয়। শহরের দিনবাজার, ডিবিসি রোড, কদমতলা হয়ে আবার শোভাযাত্রা মিলন সংঙ্ঘ ময়দানে শেষ হয়েছে। শোভাযাত্রাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে রামভক্তরা এসেছিলেন৷ প্রচুর মানুষের সমাগম হয়। কদমতলা মোড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের শোভাযাত্রায় শামিল হওয়া সাধারণ মানুষকে জলের বোতল ও জুস দিলেন। একে অপরের মধ্যে ভাব বিনিময় করলেন তাঁরা। রামনবমী উদযাপন কমিটির তরফে রামনবমী শোভাযাত্রায় আয়োজন করা হয়েছিল এ দিন। মিলন সংঙ্ঘ ময়দানে রামের পুজোর পাশাপাশি শোভাযাত্রার অংশগ্রহণকারী রামের ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল। অপ্রীতিকর ঘটনা রুখতে জেলা পুলিশের পর্যাপ্ত পুলিশ অফিসার ও পুলিশ কর্মী তো ছিলেন সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সাদা পোশাকে পুলিশের নজরদারি চলে। শোভাযাত্রার হাজার হাজার মানুষের ঢল। বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন। নিষেধাজ্ঞা থাকা সত্যেও ডিজে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বক্স, ব্যান্ডপার্টি তালে শোভাযাত্রার আনন্দে উৎসবের মধ্য দিয়ে রামনবমীতে অংশগ্রহণ করেন সবাই।

