মাথাভাঙ্গা, ৩ এপ্রিল :
গুড ফ্রাইডের ছুটির সকালেই রাজনৈতিক প্রচারে সরব হল মাথাভাঙা। কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গীরিন্দ্রনাথ বর্মন এদিন মাথাভাঙা শহরের ১১ নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে দলীয় প্রার্থী সাবলু বর্মনের সমর্থনে ভোট ভিক্ষা করেন। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি ‘ঘরের ছেলে’ সাবলুকে জয়ী করার আবেদন জানান।
প্রচারের সময় গীরিন্দ্রনাথ বর্মন বলেন, স্থানীয় উন্নয়নের জন্য একজন এলাকার মানুষের প্রয়োজন। তাঁর দাবি
বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী থাকাকালীন কোচবিহারের জন্য কিছুই করেননি। তিনি একজন ব্যর্থ মন্ত্রী। এবার মাথাভাঙ্গা বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তিনি একজন পরিযায়ী। ভোট নিয়ে ফের তিনি চলে যাবেন।নাগরিক পরিষেবার স্বার্থে সাবলু বর্মনকেই বেছে নেওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তিনি।

