কোচবিহার, ১৮ জানুয়ারী :
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে কোচবিহার শহরের ছয় নাম্বার ওয়ার্ডে ড্রেন ও কালভার্টের কাজ শুরু হল । রবিবার কোচবিহার পৌরসভার ভারপ্রাপ্ত পৌরপতি আমিনা আহমেদ এবং 6 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহার উপস্থিতিতে কাজের সূচনা হয়। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরা। জানা গিয়েছে তিনটি ড্রেন বানাতে ২৭ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে । সাথে তৈরি হচ্ছে একটি কালভার্ট । তার ব্যয়বহন করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

