on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু, শোকস্তব্ধ ভবসুন্দর কলোনি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজ্যশিলিগুড়ি

শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু, শোকস্তব্ধ ভবসুন্দর কলোনি

Online Desk
Last updated: June 25, 2026 6:42 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি , ২৫ জুন 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের ভবসুন্দর কলোনি এলাকায়। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় আরও এক মহিলা আহত হয়েছেন বলে জানা গেছে।

মৃতদের নাম প্রমিলা রায় এবং তাঁর ছেলে রাজু রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়িতে হঠাৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটে। অভিযোগ, সেই শর্ট সার্কিটের জেরে কোনওভাবে বাড়ির বিভিন্ন অংশে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

জানা যায়, বিশেষভাবে সক্ষম প্রমিলা রায় বাড়ির জানালার লোহার গ্রিলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাকে ওই অবস্থায় দেখে তাঁকে উদ্ধার করতে ছুটে যান ছেলে রাজু রায়। কিন্তু মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের দাবি, ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাঁদের উদ্ধার করার সুযোগই মেলেনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়। প্রতিবেশীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।

এদিকে একই এলাকার আরও এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানা গেছে। তাঁকে দ্রুত উদ্ধার করে সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ এবং বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার কর্মীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে পুলিশ মা ও ছেলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান প্রাক্তন কাউন্সিলর শোভা সুব্বাও। তিনি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে শর্ট সার্কিটের জেরে বাড়ির বিভিন্ন অংশে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিদ্যুৎ দফতর।

You Might Also Like

জলপাইগুড়ি তে বৃদ্ধার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধারের ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য
জয়ন্তীর বাসিন্দাদের পুনর্বাসন ঘিরে উত্তেজনা, বনছায়া বস্তি সংলগ্ন জমি অধিগ্রহণের পরিকল্পনায় বিক্ষোভ বিজয়পুরবাসীদের
দার্জিলিং মোড়ে নির্মীয়মাণ রেলওয়ে ওভার ব্রিজের কাজ পরিদর্শনে শনিবার উপস্থিত হন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা
রাজ্যে বার কাউন্সিলের নির্বাচনের মধ্যে দিয়েই যেন বাংলায় ভোটের ঢাকে পরলো কাঠি, ভোট উৎসবের আমেজে জলপাইগুড়ি জেলা আদালত চত্বর
শনিবার বামনহাট থেকে শিলিগুড়িগামী ট্রেনের স্টপেজ মিললো কালচিনি স্টেশনে
TAGGED:#Northbengal#ONAIRNOW#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?