কোচবিহার, ২ এপ্রিল :
বিপুল পরিমান কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন জমা করতে এলেন কোচবিহার উত্তর বিধানসভা এবং দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সুকুমার রায় এবং রথীন্দ্র নাথ বোস। এই দুই বিধানসভা কেন্দ্রে বরাবরই বিজেপি সংগঠন মজবুত। গত বিধানসভা নির্বাচনেও বিজেপি এই দুটি বিধানসভায় জয়লাভ করে। এবারেও নিজেদের জয়ের বিষয়ে প্রবল আশাবাদী বিজেপির দুই প্রার্থী।

