শিলিগুড়ি, ২ এপ্রিল :
দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে অপমান করা হয়েছে—এই অভিযোগ তুলে আসন্ন নির্বাচনে বিজেপিকে জিতিয়ে তার জবাব দেবে আদিবাসী সমাজ। এমনটাই দাবি করলেন ফাঁসিদেওয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মূর্মু।
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে নিজের মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি এই মন্তব্য করেন। দুর্গা মূর্মু বলেন, রাষ্ট্রপতির প্রতি যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত অসম্মানজনক এবং তা গোটা আদিবাসী সমাজকে আঘাত করেছে। সেই কারণেই ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি দাবি করেন।তিনি আরও জানান, সাধারণ মানুষের সমর্থন নিয়ে বিজেপি এবার নির্বাচনে ভালো ফল করবে বলেই তাদের আশা।

