জলপাইগুড়ি , ১৭ জুলাই
সরকারি রিসর্ট থেকে উদ্ধার তৃণমূল কংগ্রেসের কাগজপত্র। ঘটনায় চাঞ্চল্য। সরকারি রিসর্ট হলেও তার একপ্রকার দখল নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। জলপাইগুড়ি সদর ব্লকের বারপেটিয়া নতুনবস গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরিকন আনন্দমঠ ইকো ট্যুরিজম হাবের ঘটনা।
জানা গেছে, সদর পঞ্চায়েত সমিতির আর্থানুকুল্যে এই গৌরীকোন আনন্দমঠ ইকো ট্যুরিজম হাবটি তৈরি করা হয়েছিল। কিন্তু প্রথম থেকেই তার দখল নিয়েছিল একসময়ের তৃণমূল কংগ্রেসের দোর্দন্ডপ্রতাপ নেতা কৃষ্ণ দাস। কিন্তু গত বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হতেই পলাতক তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। এরপর এই ট্যুরিজম হাবে কেউ বা কারা ভাঙচুর চালায়। আর বৃহস্পতিবার বিকেলে সেই ট্যুরিজম হাবটি পরিদর্শনে আসেন সদর ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। দেখা যায় সেই ট্যুরিজম হাব থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক কাগজপত্র, আই প্যাকের কাগজপত্র, লাঠি সহ অন্যান্য অস্ত্র সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দাবি, আদতে এটি সরকারি ট্যুরিজম হাব হলেও এখানে কৃষ্ণ দাসের রাজত্ব চলতো। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এখানে থাকতো। তবে রাজ্যে সরকার পরিবর্তন হতেই কে বা কারা এই ট্যুরিজম হবে ভাঙচুর চালিয়েছেন তা জানা যায়নি। বর্তমানে ট্যুরিজন হাবটির দরজা জানলা সহ অন্যান্য সামগ্রী যত্রতত্র পড়ে রয়েছে। এ বিষয়ে সদর ব্লকের বিডিও পরিদর্শনের পর জানান, পঞ্চায়েত সমিতির আর্থানুকুল্যে এই ট্যুরিজম হাতটি তৈরি করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর চালিয়ে বেশকিছু ক্ষয়ক্ষতি করা হয়েছে। আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব।”

