আলিপুরদুয়ার, ৮ এপ্রিল :
বিজেপি সরকার ক্ষমতায় এলে সরকারি কর্মচারী দের জন্য সপ্তম পে কমিশন লাঘু করা হবে। আলিপুরদুয়ার বিধানসভা সোনাপুরে সভায় এসে একথা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
এদিন সোনাপুরে পূজারী সংঘের ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভা আয়োজিত হয়। সেই সভায় প্রধান বক্তা ছিলেন নীতিন নবীন। এদিনের সভায় নীতিন নবীন জানান তৃণমূল সরকার বিগত পনেরো বছরে উত্তরবঙ্গের চা শ্রমিকদের প্রতি অন্যায় করেছে উত্তরবঙ্গের অর্থনীতি শেষ করে দিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে চা শ্রমিকদের উন্নতি সাধন করবে। তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্ৰহণ করা হবে।

