কোচবিহার ,১৮ মে
একের পর এক গুরুতর মামলায় অবশেষে পুলিশের জালে গ্রেফতার তৃণমূল নেতা আব্দুল কাদের হক।কোচবিহার ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। সূত্রের খবর, আজ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ।
অভিযোগের তালিকাও বেশ দীর্ঘ। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি, হরিণচওড়ায় বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর কনভয়ে হামলার ঘটনাতেও তাঁর নাম উঠে আসে।
শুধু তাই নয়, ২০২৬ সালের চলতি বিধানসভা নির্বাচনেও বিরোধী পক্ষের ভোটার ও সমর্থকদের হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছিল তাঁর বিরুদ্ধে।
সোমবার তাকে কোচবিহার আদালতে তোলা হয় । পুলিশের পক্ষ থেকে তাকে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও আদালত তাকে সাত দিনের পুলিশি হেফাজত দিয়েছে । আদালত সূত্রে খবর ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা এবং ২০২৬ সালের ভোট পূর্ববর্তী হিংসার ঘটনায় তার নাম জড়িয়েছে । তৃণমূলের কোচবিহার 2 নাম্বার ব্লকের 1B এর সভাপতি আব্দুল কাদের তৃণমূলের জেলা সভাপতি অভিজিতদের ভৌমিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল। কোর্টে উঠানোর সময় তিনি বলেন আমি নিজেই আত্মসমর্পণ করেছিা

