ধূপগুড়ি, ১ ফেব্রুয়ারী :
দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, গুরুতর আহত আরেকজন। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি- ময়নাগুড়ি জাতীয় সড়কের ধূপগুড়ি সংলগ্ন ময়নাতলী হিমঘর এলাকায়। স্থানীয় সূত্রে খবর,এশিয়ান হাইওয়ে ছেড়ে মহাসড়কের ওঠার সময় বুঝতে না পেরে একটি লরি উল্টো রাস্তা ধরে এগোতে থাকে। ঠিক সে সময় অপর দিক থেকে আসা আরেকটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। যারফলে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা ।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী এবং পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

