দিনহাটা, ১০ মার্চ :
মঙ্গলবার দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৪ শে ফেব্রুয়ারি আলোক ঝাড়ী এলাকায় কৃষ্ণ কান্ত বর্মন নামের এক ব্যক্তি দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ গত ২৩ শে ফেব্রুয়ারি সংশ্লিষ্ট এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান তার মোটরসাইকেল নিয়ে। কিন্তু রাত ৯ টা সাড়ে নয়টা নাগাদ তিনি দেখতে পান যেখানে মোটরসাইকেল টি রেখেছেন সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করে তার মোটর সাইকেলটির আর খোঁজ মেলেনি। দিনহাটা থানার পুলিশ তদন্তে নেমে, এদিন মঙ্গলবার ছোট নাটাবাড়ী এলাকার আশরাফুল আলম ও তাহিজুল রহমান নামের দুই যুবককে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে দিনহাটা থানার পুলিশ পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে। বিচারক দুই যুবককের জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

