আলিপুরদুয়ার, ২৪ মার্চ :
বিধানসভা ভোট যত সামনে এগিয়ে আসছে এক দল থেকে আরেক দলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। আলিপুরদুয়ার জেলার কালচিনি, ফালাকাটা সহ বিভিন্ন বিধানসভায় যোগদান কর্মসূচি চলছে। কালচিনি বিধানসভা এলাকায় বিজেপিতে যোগদান কর্মসূচিতে জয়গাঁ ও লতাবাড়ি এলাকার প্রায় শতাধিক লোক তৃণমূল ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। ওপরদিকে ভার্ণাবাড়ি চা বাগান থেকে ত্রিশ জন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করে ওপরদিকে ফালাকাটা এলাকায় ও তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হয়।

