দিনহাটা ,২১ জুলাই
ফের জামিন খারিজ উদয়ন গুহের, ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ।
৪ দিনের পুলিশ হেফাজত শেষে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে মঙ্গলবার দিনহাটা মহকুমা আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ। আদালতে শুনানি শেষে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২৯ জুলাই তাঁকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, উদয়ন গুহের জামিনের আবেদন খারিজ করে আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, একই মামলায় অভিযুক্ত প্রাক্তন পুরপ্রধান গৌরী শংকর মাহেশ্বরী, মৌমিতা ভট্টাচার্য এবং জয়দীপ ঘোষকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে পেশ করা হয়। আদালত তাঁদের জামিনের আবেদনও খারিজ করে দেয় এবং আগামী ৩ আগস্ট পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেয়।

