দিনহাটা, ১৭ জানুয়ারী :
পথশ্রী – ৪ প্রকল্পের অধীনে পৌরসভা এলাকার ১৬টি ওয়ার্ডের রাস্তার কাজের সূচনা হলো শনিবার। দিনহাটা শহরের যোগেশ চন্দ্র সাহা স্কুল সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১১ কিলোমিটার রাস্তার কাজের সূচনা হয় এদিন। জানা গিয়েছে, এমইডি ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা খরচ করে ১৬ টি ওয়ার্ডের রাস্তার কাজ হবে। গ্রামের রাস্তাগুলির পাশাপাশি এবার শহরের রাস্তাঘাট গুলিকেও পথশ্রী চার প্রকল্পের অধীনে নিয়ে এসে সেই রাস্তা গুলিকে এবার কোথাও সংস্কার আবার কোথাও নতুন করে তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

