১১/০৪/২৬, শিলিগুড়ি
মোদি-ময় শিলিগুড়ি: নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাগডোগরা
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কার্যত দুর্গে পরিণত হয়েছে বাগডোগরা ও শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার বলয় এতটাই আঁটসাঁট করা হয়েছে যে, এক চুল ফাঁক রাখতেও নারাজ প্রশাসন। বিমানবন্দর থেকে শুরু করে তাঁর গন্তব্যস্থল পর্যন্ত প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে বেরোনোর পরেই শুরু হবে তাঁর বর্ণাঢ্য রোড-শো। প্রধানমন্ত্রী যখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখন রাস্তার দু’ধারে অপেক্ষারত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়বে। সেই কারনে নিরাপত্তার চাদরে ঢাকা শহর প্রধানমন্ত্রীর যাত্রাপথকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির বেসরকারি হোটেল পর্যন্ত রাস্তার দুই ধার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

