কোচবিহার, ৮ ফেব্রুয়ারী :
কোচবিহার এক বি ব্লক তৃণমূল কংগ্রেস ও 1 বি তৃণমুল যুব কংগ্রেসের পক্ষ থেকে হরিণ চওড়া ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মাঠ প্রাঙ্গনে খেলা হবে কর্মসূচিকে সামনে রেখে শিশু ও কিশোরদের নিয়ে বেশ কয়েকটি ইভেন্ট খেলা অনুষ্ঠিত হয়। জানা গেছে এখনকার শিশু কিশোর কিশোরীরা মোবাইল এ আসক্ত হয়ে পড়ছে। তাঁদের খেলা ধুলা প্রতি আগ্রহ বাড়াতে ও বাচ্চাদের মাঠ মুখি করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিত কোচবিহার 1 বি ব্লকের সভাপতি আব্দুল কাদের হক, কোচবিহার ১ নং ব্লকের পূর্ত কর্মধক্ষা চন্দনা দে ভৌমিক, যুব কংগ্রেসের সহ সভাপতি সায়ন্দীপ গোস্বামী শহর ব্লক তৃণমূল যুব সভাপতি অনির্বাণ কর সহ অন্যান্য নেতৃত্বে ।।

