কোচবিহার, ২৮ মে:
ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে কোচবিহার সাহিত্য সভা হল ঘরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন দুপুর ১২ঃ০০ টা থেকে এই রক্তদান শিবিরের সূচনা হয়। এই শিবিরের সংগঠনের সদস্যরা খারাপ অন্যান্যরা রক্তদান করেন যাতে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় রক্তের দোকানে কোন সমস্যা না হয়। এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি বলেন, এই স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে কাজ করে আসছে। কোচবিহারে এইবার প্রথম তাদের এই রক্তদান শিবিরের আয়োজন। আগামী মাসের ৩ তারিখে কোচবিহার সাহিত্য সভা হল ঘরেই ক্যান্সার সচেতনতা নিয়ে তাদের একটি শিবির রয়েছে।


