মাথাভাঙ্গা , ১৩ আগস্ট
দেশের প্রতি ভালোবাসা ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে মাথাভাঙ্গা শহরে আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই যাত্রাকে ঘিরে বিজেপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধক স্লোগানকে সঙ্গী করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন যাত্রায় অংশগ্রহণকারীরা। মাথাভাঙ্গা শহরের বিটিম মাঠ থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে যাত্রাটি গিয়ে শেষ হয় মাথাভাঙ্গার মদনমোহন বাড়িতে। যাত্রাপথে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিনের তিরঙ্গা যাত্রা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। জাতীয় পতাকার মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের অখণ্ডতা ও সম্প্রীতির বার্তাও এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

