আলিপুরদুয়ার, ১১ মার্চ :
বিচারধীন ভোটারদের নাম ভোটার তালিকায় উঠিয়ে নির্বাচন করতে হবে তার পূর্বে নির্বাচন করা যাবেনা এই দাবিতে এদিন আলিপুরদুয়ার জেলাশাসক মারফৎ নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করল নস্যশেখ উন্নয়ন পরিষদ আলিপুরদুয়ার জেলা কমিটি। এদিন সংগঠনের নেতৃত্বরা জানান আগে ভোটার তালিকায় বিচারধীনদের নাম তুলতে হবে তার নির্বাচন করতে হবে তার পূর্বে নির্বাচন ঘোষণা করলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

