জলপাইগুড়ি , ১৫ আগস্ট
শুক্রবার জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম মহাদেব রায় জলপাইগুড়ি সেনপাড়ার বাসিন্দা। মহাদেব রায় কে নিশংস ভাবে গলা কেটে খুন করেছে রোহিত হোসেন জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার এলাকার বাসিন্দা। সঙ্গে আরো তিন নাবালক ছিল বলে দাবি পুলিশের। খুনের পেছনে রয়েছে ব্যার্থ প্রেমের সম্পর্ক তার জেরে এই খুন।
পুলিশ মুল অভিযুক্ত রোহিত হোসেন সহ তিন নাবালকে আটক করেছে। আইন অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালো জেলা পুলিশ। আজ ধৃত রোহিত হোসেন ও তিন নাবালকে আদালতে তোলা হয়। পুলিশ ধৃতদের নিজেদের হেপাজত চেয়ে আদালতে আবেদন করেছে। বৃহস্পতিবার রাতে মুল অভিযুক্ত রোহিত হোসেন মহাদেব রায়কে নিয়ে যায় তিস্তা সেতু সংলগ্ন এলাকায়। রোহিত হোসেনের এক মেয়ের সাথে সম্পর্ক ছিল সেই মেয়েটি আবার মহাদেবের পরিচিত। রোহিতের সাথে মেয়েটির ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে সেই রাগে মহাদেবের গলা কেটে খুন করে রোহিত।রোহিত বৃহস্পতিবার রাতে এই খুন করে নিজের কাচা সবজির দোকান করে। পুলিশ রোহিতের খোঁজ পেয়ে তার বাড়িথেকে গতকাল রাতেই গ্রেফতার করে পাশাপাশি সঙ্গে থাকা তিনজন নাবালকেও আটক করে পুলিশ।

