শীতলখুচি : ১৮.০৪.২৫
দুদিন কেটে গেলেও বাংলাদেশীদের দ্বারা অপহরণ করে নিয়ে যাওয়া শীতলকুচি পণ্ডিত পাড়া গ্রামের বাসিন্দা উকিল বর্মন এখনও ভারতে আসেনি।এদিন এলাকায় একটি বিএসএফ গাড়ি দেখতে পেয়ে এলাকাবাসীরা সেই বিএসএফের গাড়ি আটকে বিক্ষোভ দেখান।বেশ কিছুক্ষন বিক্ষোভের পর বিএসএফের গাড়ি সেখান থেকে ফিরে যান।
প্রসঙ্গত উল্লেখ্য যে সীমান্তের ওপারে জমিতে জলসেচ করতে গিয়েছিলেন উকিল বর্মন।সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক উকিল বর্মনকে তুলে নিয়ে হয়।এদিন উকিল বর্মন কে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ।
পাশাপাশি আজ অপহরণ হওয়া উকিল বর্মনের বাড়ি পৌঁছান জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং প্রাক্তন মন্ত্রী তথা শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।
জগদীশ বর্মা বসুনিয়া বলেন উকিল বর্মনকে বাংলাদেশীরা তুলে নিয়ে গেছে।উকিল বর্মনকে বাংলাদেশের থানায় তুলে দেওয়া হয়েছে তারপরও এখানে ফেরত দেওয়া হচ্ছে না। যেহেতু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা এই নিয়ে ফ্ল্যাগ মিটিং হচ্ছে।মৃত বাংলাদেশীর দেহ গতকাল তুলে দেওয়া হয়েছে।উকিল বর্মনকে কত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় সেবিষয়ে কথা চলছে

