কোচবিহার ,২৮ জুলাই
চোর অপবাদ দিয়ে মার! অপমান সহ্য না করতে পেয়ে আত্মঘাতী যুবক। বিচারের দাবিতে উত্তাল কোচবিহার।
মঙ্গলবার শহরের রানিবাগান সংলগ্ন বাঁধের পাড় এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা । মৃত যুবকের নাম মানিক রায় । বয়স ২১ বছর । এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ছিল সে । স্থানীয় সূত্রে খবর , রবিবার রাতে বৃষ্টির জেরে এলাকার একটি বাড়িতে আশ্রয় নিলে তাকে চোর ভেবে মারধর করে বাড়ির লোকজন । সাথে রাস্তায় থাকা কিছু লোকজনও যোগ দেয়। গুরুতর আহত অবস্থায় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সে। তবে ঘটনায় তার মনে আঘাত লাগে। এরপর চমক পাউডার খেয়ে আত্মহত্যা করে ওই যুবক বলে অভিযোগ । মঙ্গলবার তার দেহ ময়নাতদন্তের পর বাড়িতে পৌঁছলে উত্তাল হয়ে ওঠে গ্রামবাসী । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় শতাধিক জনতা। তাদের দাবি অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।

