on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: পাট ক্ষেত থেকে ১২ বছরের নাবালিকার দে*হ উদ্ধার, চাঞ্চল্য পোয়াতুরকুঠি এলাকায়
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহারদিনহাটারাজ্য

পাট ক্ষেত থেকে ১২ বছরের নাবালিকার দে*হ উদ্ধার, চাঞ্চল্য পোয়াতুরকুঠি এলাকায়

Online Desk
Last updated: June 3, 2026 8:07 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

দিনহাটা ,৩ জুন

পাট ক্ষেত থেকে ১২ বছরের এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পোয়াতুরকুঠি এলাকায়। বুধবার সন্ধ্যায় স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খবর দেওয়া হয় পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। দীর্ঘ সময় কেটে গেলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি।

সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ এলাকার একটি পাট ক্ষেতের মধ্যে নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পোয়াতুরকুঠি ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

You Might Also Like

দলসিংপাড়া এলাকায় সড়কের কাজ শিলান্যাস অনুষ্ঠানে এসে জেডিএ চেয়ারম্যান গলায় আক্ষেপের সুর
জয়গাঁ সীমান্তে স্থলবন্দর পরিকল্পনা, গোটিবাড়িতে জমি পরিদর্শন মন্ত্রী বিশাল লামার
কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু, ডাবগ্রাম-ফুলবাড়ীতে সক্রিয় রঞ্জন শীল শর্মা
পবিত্র ঈদ উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ,নিরাপত্তায় কড়া পুলিশি নজর
জয়গাঁর লামা চৌপথিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মুদি দোকান — ক্ষতি প্রায় ১০ লক্ষ
TAGGED:#breakingnews#COOCHBEHAR#DINHATA
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk

পাহাড় সফরে ব্যস্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অবৈধ দখলদারি ও জাহাঙ্গির খান গ্রেপ্তারি নিয়ে মন্তব্য

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?