আলিপুরদুয়ার : তারিখ:15.04.25
ঘরে ঘুমিয়ে পরিবারের সদস্যরা, আর সেই ঘরেই থাকা আলমারির দরজা ভেঙে চুরি সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল।চুরির পর ঘরে রাখা পুজোর প্রসাদও সাবার করে চোর।এরূপ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ নেতাজিপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে এলাকার বাসিন্দা ব্রিজ কিশোর শাহের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই সময় ব্রিজ কিশোর শাহ এবং তার পরিবারের সদস্যরা সেই ঘরেই ঘুমিয়ে ছিলেন এবং ঘরের একদিকে রাখা আলমারির দরজা ভেঙে সেখানে থাকা সোনার কানের দুল, নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল চুরি করে।পাশাপাশি, সেই ঘরে বসেই সেখানে রাখা প্রসাদও সাবার করে। তবুও কোনো হুশ পাননি পরিবারের সদস্যরা এ বিষয়ে ব্রিজ কিশোর শাহ বলেন, “কীভাবে এই চুরির ঘটনা ঘটলো, আমরা কিছুই টের পেলাম না বুঝতে পারছি না। তবে আমার মেয়ে অজানা একজনকে রাতে ঘরে দেখতে পেয়ে চিৎকার করেছিল সে সময় আমরা ঘুম থেকে উঠে তাকে ধরার আগেই সে পালিয়ে যায়। এ নিয়ে কালচিনি থানাতেও অভিযোগ দায়ের করেছি।”

