তুফানগঞ্জ, ১১ মার্চ :
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আরও শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। বুধবার বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দিলেন তুফানগঞ্জ বিধানসভার ২৫ টি পরিবার। তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২ নং অঞ্চল তৃণমূল দলীয় কার্যালয়ে রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের ৯/৫৫ নং বুথের ২০টি পরিবার এবং ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ৯/৮৫ নং বুথের বুথ সভাপতি বিশ্বজিৎ দাস সহ চারজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তুফানগঞ্জ ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিরঞ্জন সরকার। এ বিষয়ে বিজেপি বুথ সভাপতি বিশ্বজিৎ দাস বলেন আমি দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যুক্ত বর্তমানে বুথ সভাপতির দায়িত্বে রয়েছি। সাধারণ মানুষকে বিজেপি যেভাবে হয়রানি করতে তা দেখতে না পেরে আজ আমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। যদিও এ বিষয়ে তুফানগঞ্জ ২ নং ব্লক তৃণমূল সভাপতি নিরঞ্জন সরকার বলেন যারা যারা ভুল করে বা বিজেপির প্রলোভনে পা দিয়ে যারা বিজেপি করছে তারা বুঝে গেছে এই বিজেপিকে দিয়ে আর কিছু হবে না এই বিজেপি যেমন সংখ্যালঘু বিরোধী এই বিজেপি তেমন হিন্দু বিরোধীও। এই এলাকার প্রায় দু থেকে তিনশো রাজবংশী নমঃশূদ্র ভোটারদের নাম কেটেছে। কিছুদিনের মধ্যেই দেখতে পারা যাবে ধাপে ধাপে সমস্ত বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করবে।

