আলিপুরদুয়ার, ১৩ মার্চ :
বকেয়া ডি এ দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘট।
ধর্মঘটে সামিল সরকারি কর্মচারীরা।রাজ্য জুড়ে ১৩ই মার্চ বুধবার বকেয়া ডি এ দাবি সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে।এদিন গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ারে ও রাজ্য সরকার বিরোধী কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছিল।এদিন অনেকেই অফিস,স্কুল বাদ দিয়ে ধর্মঘটে যোগ দিয়েছিল।
আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা, আলিপুরদুয়ার আদালত সহ বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা ।

