আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের একটি এলাকায় আট বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ৫৮ বছরের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে কালচিনি পুলিশ। আজ অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পাঠায় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাজে যাওয়ার সময় শিশুটিকে বাড়িতে রেখে যান তার মা। কিছুক্ষণ পর বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাকে দেখতে পান।এরপর শিশুকন্যাকে দেখে তার সন্দেহ হয়।
সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে নাবালিকা ঐ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে ঐ ব্যক্তি তার সাথে কি কি করেছে সবটাই খুলে বলে।এরপর অভিযুক্তের নামে কালচিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়
অন্যদিকে অভিযোগ পেয়ে ঐ ব্যক্তিকে গ্রেফতার করে কালচিনি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে এদিন তাকে আলিপুরদুয়ার কোর্টে পাঠানো হয়।ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের পাশাপাশি স্থানীরাও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বিজেপি নেতা উত্তম লামা জানিয়েছেন অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আমরাও চাই অভিযুক্তদের কঠোর শাস্তি হোক।

