ডুয়ার্স , ৩১ জুলাই
ডুয়ার্সের জাতীয় সড়কে দুটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। তবে বরাতজোরে হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল- নাগরাকাটা জাতীয় সড়কের চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায়।
জানা গেছে,বৃহস্পতিবার রাতে চুনাভাটি এলাকার একটি পরিবার ছোট গাড়িতে করে সোনগাছি চা বাগান থেকে নাগরাকাটার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ছোট গাড়ি মহাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাদের গাড়িতে ধাক্কা মারে।অভিযোগ, নাগরাকাটা থেকে আসা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে চুনাভাটির ওই পরিবারটি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।
স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন মেটেলি থানার ট্রাফিক পুলিশ।পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

