on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জলপাইগুড়িতে পথে পড়ুয়ারা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গজলপাইগুড়ি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জলপাইগুড়িতে পথে পড়ুয়ারা

Online Desk
Last updated: July 20, 2026 2:42 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ২০ জুলাই:

 

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে সোমবার জলপাইগুড়ি শহরে প্রতিবাদে সামিল হল একদল ছাত্র-ছাত্রী ও যুব পড়ুয়া। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।

সোমবার দুপুরে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা বক্তব্য রাখার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি এবং পরীক্ষা পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে কদমতলা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বড় পোস্ট অফিস মোড় পর্যন্ত পরিক্রমা করে। মিছিলে হাতে প্ল্যাকার্ড, পোস্টার এবং বিভিন্ন স্লোগান তুলে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা।

এই প্রতিবাদ কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল একটি প্রতীকী শোকমিছিল। পড়ুয়ারা “মরে যাওয়া শিক্ষা ব্যবস্থা”-র প্রতীকী কফিন কাঁধে নিয়ে মিছিল করেন। তাঁদের বক্তব্য, বর্তমান শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম এবং জবাবদিহির অভাবের ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। সেই কারণেই প্রতীকীভাবে মৃত শিক্ষা ব্যবস্থাকে কাঁধে তুলে প্রতিবাদ জানানো হয়েছে।

আন্দোলনরত পড়ুয়াদের দাবি, দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও প্রস্তুতির পর যদি পরীক্ষা বাতিল হয় বা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে, তাহলে তার সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ পরীক্ষার্থীদের। তাই পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তাঁরা।

আন্দোলনরত পড়ুয়া আভাস রজক বলেন, “বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা বারবার সামনে আসছে। এই পরিস্থিতির প্রতিবাদেই আমরা অরাজনৈতিকভাবে সংগঠিত হয়ে আন্দোলনে নেমেছি। আমরা চাই, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একজন পরীক্ষার্থী বছরের পর বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে সেই পরিশ্রম কার্যত বিফলে যায় এবং অনেক ক্ষেত্রেই আবার এক বছর অপেক্ষা করতে হয়। এই কষ্ট শুধুমাত্র একজন ছাত্র বা ছাত্রীই উপলব্ধি করতে পারে। তাই শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করে পুনর্গঠন করা এখন সময়ের দাবি।”

বাইট : আভাস রজক, আন্দোলনরত পড়ুয়া

আন্দোলনকারীদের আরও দাবি, শুধু নিট নয়, দেশের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিরাপদ ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, পরীক্ষা পরিচালনায় প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার, জবাবদিহি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর নীতি গ্রহণের আহ্বান জানানো হয়। তাঁদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে সরকারের দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হলেও, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।

You Might Also Like

বাংলার আবাস যোজনা প্রকল্পে কাটমানি চাওয়ার প্রতিবাদ এবং কাটমানি না দেওয়ার প্রচার করায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের এক কর্মী।
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে বিএলওদের স্মারকলিপি
শিলিগুড়ির মেয়ের স্বপ্নপূরণ! ‘দাদাগিরি’র মঞ্চে বাজিমাত, প্রিয় তারকা দেবের হাত থেকেই মিলল সাফল্যের স্বীকৃতি
“উত্তর বিহার” মন্তব্য ঘিরে বিতর্ক, শিলিগুড়িতে বিজেপিকে তোপ গৌতম দেবের
দিনহাটায় শান্তি বজায় রাখতে পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠক অজয় রায়-এর
TAGGED:#jalpaiguri#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকলকাতাকোচবিহারজলপাইগুড়িডুয়ার্সদক্ষিণবঙ্গরাজ্য

মৌসুমি অক্ষের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?