শিলিগুড়ি ,২০ জুলাই
পৃথক শিলিগুড়ি জেলা গঠনের দাবিকে সামনে রেখে সোমবার একটি ‘নাগরিক কনভেনশন’-এর আয়োজন করে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই কনভেনশন অনুষ্ঠিত হয় ।
আয়োজকদের বক্তব্য, পৃথক শিলিগুড়ি জেলা গঠনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি প্রস্তাবিত শিলিগুড়ি জেলার অন্তর্ভুক্ত হিসেবে ভক্তিনগর ও এনজেপি থানার এলাকা যুক্ত করার বিষয়েও মতবিনিময় এবং একটি প্রস্তাব গ্রহণ করা হবে।
বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক রতন বণিক জানান যে তাদের বহুদিনের এই আন্দোলন এবার তারা আশাবাদী তাদের এই আন্দোলন সক্ষম হবে শিলিগুড়ি কে জেলা ঘোষিত করা হবে, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের এই কনভেনশনে উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

