জলপাইগুড়ি, ২৭ আগস্ট
প্রশ্নের মুখে সৈকত চট্টোপাধ্যায়ের রাজনৈতীক ভবিষ্যৎ!?
একসময়ের সতীর্থদের আনা অনাস্থা প্রস্তাব, ভোটের আগেই চেয়ার ছেড়ে দিলেন জালপাইগুরী পৌর সভার ঋতব্রত পন্থী তৃণমুল চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।
দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক টালবাহানার পর অবশেষে ইস্তফা দিলেন কালীঘাট পন্থী তৃণমুল কংগ্রেস দলের আনা অনাস্থা প্রস্তাবের সম্মুখীন ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস দলের জালপাইগুরি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, আজই অনাস্থা ভোটের মুখোমুখি হতে হতো চেয়ারম্যানকে, সকাল থেকেই অনাস্থা প্রস্তাব আনা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমুল কংগ্রেস দলের পূর কাউন্সিলর গণ পৌরসভায় হাজির হয়ে গিয়েছিলেন ।।সেই মুহূর্তে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা যায় চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
পদত্যাগ করলাম কারণ, ৪ ঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও কোনো তৃণমুল কাউন্সিলর পদত্যাগ করেন নি,
এর পর মূলত কাউন্সিল সন্দীপ মাহাতো,তপন ব্যানার্জি এদের উস্কানি এবং একটি রাজনৈতিক দল এবং প্রশাসনের মদতে পৌর পরিষেবা কে অচল করার চক্রান্ত শুরু হয় সম্পূর্ণ নিজেদের স্বার্থে। আজ অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে তার আগেই আমার অনুগামী দুই কাউন্সিলর কেও ভয়ভীতি দেখিয়ে নিজেদের মধ্যে টেনে নিয়েছে তারা। সেই কারণেই পদত্যাগ করেছি।

