শিলিগুড়ি ,২০ জুলাই
দিল্লিতে ছাত্র-ছাত্রীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে আজ শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)। এদিন সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিল ও বিক্ষোভে অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে এই ধরনের হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, দার্জিলিং জেলা কমিটি sfi সম্পাদক অঙ্কিত দে আরো বললেন যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চাই এভাবে শান্তিপূর্ণ আন্দোলনকে রুখতে পারেনা প্রশাসনও তাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা সেই বাধাকে অমান্য করেই শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ কর্মসূচি শুরু হয় যেটা শিলিগুড়ি হাসমির চকে গিয়ে সমাপ্তি হয় এই বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি।
বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।

