মাথাভাঙ্গা, ২৪ জানুয়ারী :
বি,এল,ও এর বাড়ি থেকে এস,আই,আর এর নোটিশ আনতে অসুস্থ, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মৃত ব্যক্তির নাম রহমান বস্তাদার বয়স ৬৫। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা দুই নং ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের ২ এর ১১৮ নং বুথে। জানা গিয়েছে ওই এলাকায় আমিনুর রহমান নামে এক ব্যক্তির SIR এ হেয়ারিং-এর নোটিশ এসেছে। আর সেই নোটিশ বি,এল,ও এর বাড়ি থেকে আনতে গিয়েছিলেন আমিনুর রহমানের বাবা রহমান বস্তাদার। আর সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
ঘটনার পর মৃতের বাড়িতে ভিড় জমে যায় এলাকাবাসীর পাশাপাশি খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও। তৃণমূল নেতৃত্ব এবং মৃতের বড়ো ছেলের দাবি আমিনুর রহমানের নামে হেয়ারিং এর নোটিশ এসেছে এই নিয়ে আমিনুর রহমানের বাবা রহমান বস্তাদার কয়েক দিন ধরে বেশ চিন্তিত ছিলেন এবং আজ তিনি বি,এল,ও এর বাড়িতে সেই নোটিশ আনতে গিয়েছিলেন। এমনকি সেই নোটিশ বি,এল,ও এর বাড়িতে আনতে গিয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এমনকি এই ঘটনায় নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকে দোষারোপ করেছে তৃণমূল নেতৃত্বরা।

