জলপাইগুড়ি ,২৫ জুলাই
প্রায় ২৮ বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন এক মা। আবেগঘন এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ৭৩ মোড় এলাকায়।
জানা গিয়েছে, বহু বছর আগে ওই ব্যক্তি বাড়ি ছেড়ে কেরলে চলে যান। সেখানে দীর্ঘদিন একটি হোমে আশ্রিত অবস্থায় ছিলেন। পরবর্তীতে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর কেরল পুলিশ, জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং জলপাইগুড়ি জেলা পুলিশের যৌথ উদ্যোগে তাঁকে নিজের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
শনিবার, দীর্ঘ ২৮ বছর পর তিনি নিজের বাড়িতে ফেরেন। এতদিন পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা, বিশেষ করে তাঁর মা, আবেগে ভেঙে পড়েন। দীর্ঘ প্রতীক্ষার অবসানে এই পুনর্মিলনের মুহূর্তে গোটা এলাকাজুড়েও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

