কোচবিহার, ২৫ জানুয়ারী :
তার স্বপ্ন কোচবিহারকে সবুজের প্রান্তর তৈরী করা। সেই স্বপ্ন বুকে নিয়েই দীর্ঘ 16 বছর ধরে নিরলস ভাবে কোচবিহারের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে চলেছেন পরিবেশপ্রেমী বিনয় দাস । এবার মিলল স্বীকৃতি । তাও আবার খোদ প্রধানমন্ত্রী থেকে । রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ মন কি বাত অনুষ্ঠানে , পরিবেশপ্রেমী বিনয় দাসের ভূষয়ী প্রশংসা করেন। এই খবরে খুশির হাওয়া ছড়িয়েছে কোচবিহারে । সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন বিনয় বাবু ।
তার সাথে কথা বলে জানা যায়,২০১০ সাল থেকে কোচবিহারের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করে যাচ্ছেন তিনি । এখন অব্দি প্রায় তের হাজার গাছ লাগিয়েছেন তিনি। যার বেশিরভাগই আজ বৃক্ষের পরিণত হয়েছে। পরিবেশকে তারা জোগাচ্ছে অক্সিজেন । এই বৃক্ষ রোপনের সম্পূর্ণ খরচ নিজেই চালান বিনয় বাবু । এছাড়াও কোচবিহারের তোরসা নদীর চরে তৈরি করেছেন বিভিন্ন খন্ডবন।
পেশায় তিনি পুরা তত্ত্ব বিভাগের কর্মচারী। তবে গাছ লাগানোর নেশা কখনোই পেশার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি । প্রতিদিন ভোর বেলা থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত চলে তার গাছ লাগানো এবং গাছ পরিচর্যা করা । তার স্বপ্ন, কোচবিহার কে এক সবুজের গালিচায় পরিণত করা। প্রধানমন্ত্রীর প্রশংসা বিষয়ে তিনি বলেন,। এটা অনেক খুশির খবর প্রধানমন্ত্রী কোচবিহারের কথা খেয়াল রেখেছেন এবং আমাদের কথা বলেছেন। আমি আপ্লুত

