আলিপুরদুয়ার, ৩০ জুলাই
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী পরিষেবা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সরব হলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস। বৃহস্পতিবার বিকেলে তিনি জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরেই হাসপাতালের পরিষেবা, দালালচক্রের দৌরাত্ম্য এবং অনিয়মের বিষয়ে তিনি কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আকস্মিক পরিদর্শনের সময় তিনি কয়েকজন সন্দেহভাজন দালালকে চিহ্নিত করেন বলে দাবি করেন।
পরিদর্শনের সময় উপস্থিত রোগী ও তাঁদের পরিজনদের একাংশ অভিযোগ করেন, কর্তব্যরত চিকিৎসকেরা নিয়মিত ওয়ার্ড পরিদর্শনে আসেন না। এছাড়া রোগীর জামাকাপড় পরিবর্তন, ড্রেসিংসহ বিভিন্ন পরিষেবার জন্য অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ ওঠে। এমনকি টাকা দিতে অস্বীকার করলে রোগীর আত্মীয়দের লিফটে আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন কয়েকজন।
এসব অভিযোগ শোনার পর ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক পরিতোষ দাস। তিনি বলেন, “যে কোনো মূল্যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী পরিষেবাকে দালালরাজ থেকে মুক্ত করবো

