আলিপুরদুয়ার , ৩১ জুলাই
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফি কমানোর দাবিতে ভিসির রুমের সামনে ধর্নায় ছাত্রছাত্রীরা। শুক্রবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ভিসির অফিসের সামনে ধর্নায় বসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। জানাগেছে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি ফিস হিসেবে ২২৪০ টাকা জমা দিতে হয়। এরই মধ্যে ফের পরীক্ষার ফি বাবদ ১৮৫০ টাকা জমা দেবার কথা বলা হয়। তাতেই সমস্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
দরিদ্র পরিবারের পক্ষে এক সঙ্গে এতগুলি টাকা জমা দেওয়া সম্ভব নয় বলে অভিযোগ। সেই ঘটনায় পরীক্ষা ফি ১৮৫০ টাকা থেকে কমিয়ে ১৩৫০ টাকা করার দাবিতে এদিন এই বিক্ষোভ আয়োজিত হয়। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধর্না আন্দোলন চলবে বলে হুশিয়ারি পড়ুয়াদের।

