শিলিগুড়ি,৮ মে
দূর্ঘটনার কবলে পড়ল সরকারি যাত্রীবাহী বাস! ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের ২৭নং জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে । ইসলামপুর থেকে শিলিগুড়ি আসার পথে মালবাহী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সরকারি যাত্রী বাহি বাসের । ঘটনায় বাসের চালক সহ মোট ২৫জন এবং লরির চালক ও সহচালক জখম হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ঘটনায় লরির চালক আটকে পড়লে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় চালককে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দূর্ঘটনাগ্রস্থ লরি ও বাসকে আটক করেছে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

