দিনহাটা, ২০ মার্চ :
দিনহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভোট প্রচার সারলেন বিজেপি প্রার্থী অজয় রায়। শুক্রবার দুপুর থেকে তিনি ভোট প্রচার শুরু করেন ওই এলাকায়
এদিন তিনি দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের সমর্থন আরও শক্তিশালী করার চেষ্টা করেন অজয় রায়।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দিনহাটা শহরে ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে কয়েক হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেই ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে এবারের নির্বাচনেও দিনহাটা শহরে বড় জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী।
প্রচারে গিয়ে ২ নম্বর ওয়ার্ডকে ‘নিজের ওয়ার্ড’ বলেও উল্লেখ করেন অজয় রায়। তিনি দাবি করেন, এই ওয়ার্ডের অধিকাংশ ভোটই তাঁর ঝুলিতেই আসবে বলে তিনি আশাবাদী।

