দিনহাটা, ৯ মে :
এ বছর মাধ্যমিকের ফলাফলে পাশের হারে শীর্ষে কালিম্পঙ। এবারের মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৭১ হাজার।এবছরের মেধাতালিকায় রয়েছে ১৩১ জন
।কোচবিহার থেকে ৭ জন মেধাতালিকায় স্থান পেয়েছে।এ বছর দিনহাটার থেকে পাঁচজন। এ বছর রাজ্য ষষ্ঠ স্থান দখল করলো দীপ্তরাগ নাথ। প্রাপ্ত নম্বর ৬৯২।দীপ্ত রাগ জানিয়েছে ৬৯২ অপ্রত্যাশিত। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় সে।পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে দীপ্তরাগ।পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি। ঘন্টা ধরে নয় প্রত্যেক দিনের পড়াটা তৈরি করা ছিল মূল লক্ষ্য। শিক্ষা ক্ষেত্রে আরও উন্নত করুক নতুন সরকার প্রত্যাশা দীপ্তরাগের।

