জলপাইগুড়ি ,৭ আগস্ট
সবুজ বুদ্ধিমত্তা ব্যবহার করে এ আই কে কিভাবে আরো পরিবেশ বান্ধব করা যেতে পারে সেই বিষয় নিয়ে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। শুক্রবার জলপাইগুড়ির সরকারি ইইঞ্জিনিয়ারিং কলেজে কেন্দ্র সরকারের অলইন্ডিয়া কাউন্সিল ফর টেনিক্যাল এডুকেশন ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম করা হয়। যেখানে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এ আই গবেষকেরা উপস্থিত ছিলেন।
এদিন সেমিনারে এ আই নিয়ে বক্তব্য রাখেন পাটনা আই আই টি কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা শ্রীপর্ণা সাহা। তিনি বলেন এ আই ব্যবহার করা জন্য পরিবেশের ওপর একটি প্রভাব পরে। এ আই এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মেসিন এবং প্রোগ্রামের প্রয়োজন। এই ধরনের মেসিন চালাতে গেলে প্রচুর বিদ্যুৎ ব্যবহার করা হয়। এই ভাবে বিদ্যুৎ খরচ করলে আগামীতে বড় ধরনের ক্ষতি মুখে পড়তে হবে। এই বিদ্যুৎ খরচ কিভাবে কমানো যায়, এবং এর বিকল্প ভাবনা কি হতে পারে সেটাই নিয়েই এই সেমিনার।

