নিজস্ব সংবাদদাতা , ১১ আগস্ট
১৫ অগাস্ট পর্যন্ত নিম্নচাপের ভারী বৃষ্টি বাংলায়।
বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত দ্রুত শক্তি বাড়িয়ে পূর্ণাঙ্গ নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর সরাসরি প্রভাবে আজ থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অর্থাৎ কালকের মধ্যেই নিম্নচাপটি শক্তিশালী রূপ নিলে চলতি সপ্তাহজুড়েই উত্তর থেকে দক্ষিণ—সমগ্র বাংলাজুড়েই বর্ষার প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে। বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় দমকা হাওয়াও বইতে পারে।
উত্তরবঙ্গে আগামী ১২ থেকে ১৬ অগাস্ট মুলত মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরের পাঁচ জেলায় এই মুহূর্তে তেমন কোনো
কোন সতর্কবার্তা নেই। তবে ১২ ও ১৩ অগাস্ট বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, ১৪ থেকে ১৬ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
🔴উত্তরবঙের আবহাওয়া :-
*************************
আগামী ১২ আগস্ট ২০২৬, বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা: ৩৫ ডিগ্রি সেলসিয়াস (অনুভূত হতে পারে তার চেয়ে বেশি)
সর্বনিম্ন তাপমাত্রা: ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আর্দ্রতা: দিনের বেলায় গড়ে ৭৫% থেকে ৯০% পর্যন্ত থাকতে পারে, যার ফলে চরম অস্বস্তিকর গরম অনুভূত হবে।
বাতাসের গতিবেগ: দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ মাইল বেগে বাতাস বইতে পারে।
বৃষ্টির সম্ভাবনা: দিনের বেলায় বজ্রঝড়ের সম্ভাবনা ৬০% এবং রাতের বেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ৩৫%।
🔴দক্ষিণবঙ্গের আবহাওয়া :-
***********************
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে ১২ আগস্ট ২০২৬ তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আকাশ মূলত মেঘলা থাকবে।
বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
🔴কোচবিহারের আবহাওয়া :-
**********************
১২ আগস্ট ২০২৬ কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮° সেলসিয়াস। সারাদিন আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং রাতের দিকে ভারী বজ্রঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি (৯৫% বৃষ্টির পূর্বাভাস)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২% এর আশেপাশে থাকবে, ফলে বেশ কিছুটা গুমোট ও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

