জলপাইগুড়ি, ১ জুন:
আজ থেকে রাজ্যজুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। সেই চিত্রই সোমবার দেখা গেল জলপাইগুড়িতে। সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের ভোটার কার্ড, আধার কার্ড বা অন্য কোনও বৈধ পরিচয়পত্র দেখিয়ে সম্পূর্ণ বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে।
নতুন এই সুবিধা পেয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে। অনেকেই জানান, প্রতিদিনের যাতায়াতের খরচ কমায় এই উদ্যোগ তাঁদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ঘোষণা করেছিল। সেই ঘোষণার বাস্তবায়ন সোমবার থেকে শুরু হয়েছে। জলপাইগুড়িসহ বিভিন্ন জেলায় এই পরিষেবা কার্যকর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

