On Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল নয়, ফিটনেস পরীক্ষার দাবিতে সরব ট্রাক মালিকরা
Sign In
  • Join US
On Air NowOn Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
জলপাইগুড়ি

১৫ বছরের পুরনো গাড়ি বাতিল নয়, ফিটনেস পরীক্ষার দাবিতে সরব ট্রাক মালিকরা

Online Desk
Last updated: August 12, 2026 9:27 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ১২ অগাস্ট: ১৫ বছর বয়স হলেই পুরনো গাড়ি বাতিল না করে ফিটনেস পরীক্ষার মাধ্যমে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার দাবিতে সরব হল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার জলপাইগুড়ির গোশালা মোড়ে সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এদিন আন্দোলনকারীদের হাতে থাকা পোস্টারে উঠে আসে একাধিক দাবি। তাঁদের মূল বক্তব্য, কোনও গাড়ি ১৫ বছরের পুরনো হলেই সেটিকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যুক্তিযুক্ত নয়। গাড়ির প্রকৃত অবস্থা যাচাই করে ফিটনেস পরীক্ষার মাধ্যমে সেটি রাস্তায় চলাচলের উপযুক্ত কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের বক্তব্য, বহু পুরনো ট্রাক এখনও ভালো অবস্থায় রয়েছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেগুলি রাস্তায় চলাচলের উপযোগী। শুধুমাত্র বয়সের কারণে এই গাড়িগুলি বাতিল করা হলে সরাসরি ক্ষতির মুখে পড়বেন ট্রাক মালিকরা।

পাশাপাশি, ট্রাক পরিবহণের সঙ্গে যুক্ত চালক, খালাসি, পরিবহণকর্মী এবং তাঁদের পরিবারের জীবিকাতেও এর প্রভাব পড়বে বলে দাবি আন্দোলনকারীদের। তাই বয়সের ভিত্তিতে গাড়ি বাতিল না করে গাড়ির অবস্থা ও ফিটনেসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়েছে।

এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়েস্টবেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উৎপল চন্দ্র রায় এবং নর্থবেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কোষাধক্ষ্য সোহম চক্রবর্তী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

 

You Might Also Like

রোদ-বৃষ্টির দায়িত্ব সামলে রক্তদানে পুলিশ, জলপাইগুড়িতে প্রশংসিত ট্রাফিক গার্ডের উদ্যোগ
নিজস্ব মাঠের অভাবে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোগত উন্নয়ন কার্যত থমকে রয়েছে।
মুখ্যমন্ত্রীর পাশে এস আই আরে মৃত ভোটার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির নন্দলাল রায়
রাজগঞ্জে চিতাবাঘের আতঙ্ক, চা বাগানে খাঁচা বসাল বনদপ্তর; সতর্কতা জারি এলাকাজুড়ে
“খগেশ্বরের হাত ধরেই উন্নয়ন”—রাজগঞ্জে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়
TAGGED:#Jalpaiguri #TruckOwners #VehicleFitness #TransportProtest #TruckOwnersProtest #NorthBengalNews #JalpaiguriNews #TransportNews #TruckOwnersAssociation #WestBengalNews
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
রাজনীতি

মধুচন্দ্রিমায় গিয়েই ভয়াবহ দুর্ঘটনা! বার্বিকিউয়ের আগুনে দগ্ধ নববধূর দু’মাসের লড়াই শেষ

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
On Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?