জলপাইগুড়ি, ৩ ফেব্রুয়ারী :
মুখ্যমন্ত্রীর পাশে এস আই আরে মৃত ভোটার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির নন্দলাল রায়।এসআইআরের জীবিত ভোটারকে মৃত এবং ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কমিশনের অফিসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেই দলে ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দলাল রায়।নন্দলালকে মৃত বলে ঘোষনা ভোটার তালিকায়।তিনি জীবিত রয়েছে কিন্তু খসড়া তালিকা প্রকাশ হতেই তাকে মৃত দেখানো হয়।বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছিল।এরপর মুখ্যমন্ত্রী দিল্লীতে নির্বাচন কমিশনার সাথে দেখা করতে গিয়ে ধূপগুড়ির নন্দলালকে নিয়ে যায়।পাশাপাশি যারা এসআইআরে হয়রানির শিকার হচ্ছে এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ও এদিন নির্বাচন কমিশনের অফিসে নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।সকলেই কালো চাদর পড়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল।পাশাপাশি নন্দলালের সাথে গিয়েছিল ধূপগুড়ি পুরসভার সাত নম্বরের ওয়ার্ডের তৃণমূল কর্মী সৌমেন চ্যাট্টাজি।তিনি লাইভ ভিডিওর মাধ্যমে অভিযোগ জানায় দিল্লি পুলিশের বাঁধা পেয়ে সুগারের ওষুধ ও জল নিতে পারেনি।

