জলপাইগুড়ি ,১৪ আগস্ট
কন্যা রত্ন দিবস পালিত হল জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। এদিন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আরটিসি হলে এই অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক অদিতি চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি সংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, বিধায়ক নরেশ চন্দ্র অধিকারী, বিধায়ক দীনেশ সরকার, বিধায়িকা শিখা চ্যাটার্জী সহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন জলপাইগুড়ি জেলা বিভিন্ন স্কুল থেকে ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার পাশাপাশি এই দিন ছাত্রীদের আত্মরক্ষার কৌশল কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে দেখানো হয়। এদিন বেটি বাচাও বেটি পড়াও, দুর্গা ঠাকুরের ছবি অনুষ্ঠান স্থলে আঁকা হয়। সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছে কন্যাদের সুরক্ষার জন্য।তাদের সহযোগিতা করার জন্য। মেয়েদের ভূমিকা সমাজে অনেক তাই তাদের কীভাবে এগিয়ে রাখা যায় তাই সরকারের উদ্যোগ।
জলপাইগুড়ি জেলা শাসক অদিতি চৌধুরী জানান, রাজ্য সরকারের উদ্যোগে কন্যা রত্ন দিবস পালন করা হলো। এদিন জলপাইগুড়ি জেলার কে ওয়ান ও কে টু দের ২৩০০০ মেয়েদের আজ থেকে ১০ কোটি ২৪ লক্ষ টাকা জেলার কন্যারত্নদের ব্যাঙ্ক অফ একাউন্টে দেওয়া হবে। আজ থেকেই সেই অ্যাকাউন্টের ট্রান্সফারের কাজ শুরু হয়ে গিয়েছে। বাল্য বিবাহ রুখতে আমরা একটা সচেতেনতার ব্যবস্থা করব।
বাইট :- অদিতী চৌধুরী (জেলাশাসক, জলপাইগুড়ি)

