on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ফেককে আপনারা বিজেপির কেক হতে দেবেন না,বি কুল অ্যান্ড পিসফুল,সংখ্যালঘুদের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
ফাইল চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্য

ফেককে আপনারা বিজেপির কেক হতে দেবেন না,বি কুল অ্যান্ড পিসফুল,সংখ্যালঘুদের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

Online Desk
Last updated: April 16, 2025 6:52 pm
By Online Desk
3 Min Read
Share
ফাইল চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়
SHARE

১৬,০৪,২৫.কলকাতা:

 

ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলন থেকে রাজ্যের সংখ্যালঘুদের উদ্দেশে শান্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরসা দিলেন, ‘‘এখানে আমি আছি,শান্ত থাকুন।’’ যেহেতু ওয়াকফ সংশোধনী আইন করেছে কেন্দ্রের বিজেপি সরকার, তাই আন্দোলন বাংলা থেকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন মমতা।

বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, ইদের পরে ‘ইদ মিলন’ হিসেবে ওই সম্মেলন পূর্বনির্ধারিত। প্রথমে ঠিক ছিল ৭ এপ্রিল সম্মেলন হবে। কিন্তু ‘পরিস্থিতির চাপে’ তা পিছিয়ে যায়।  আমন্ত্রিত হিসাবেই তিনি গিয়েছিলেন ওই সম্মেলনে। তিনি বা রাজ্য সরকার ইমাম-মোয়াজ্জিমদের ডাকেননি। বরং তাঁদের ডাকেই তিনি গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোরে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনটি ইমাম সংগঠনের ডাকে বুধবারের সম্মেলন হয়েছে। বক্তৃতায় সময় পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকারের নথি অনুযায়ী রাজ্যে ৪০,৪৮৯ জন ইমাম রয়েছেন। মোয়াজ্জিমের সংখ্যা ২৮,০০০। ইমাম-মোয়াজ্জিমদের উদ্দেশে মমতা বলেন, ‘‘আপনাদের হাতজোড় করে বলছি, কেউ অশান্তি করতে চাইলে আপনারা নিয়ন্ত্রণ করুন। অশান্তি করতে দেবেন না। ধর্মীয় জায়গা থেকে আপনারা শান্তির আবেদন জানান। মুখ্যমন্ত্রী বলেন, ‘অশান্তি’ হয়েছে। মমতা বলেন, ‘‘আপনারা সংবিধান রক্ষার আন্দোলন করুন।কেন্দ্রীয় সরকারের ‘ তড়িঘড়ি ওয়াকফ সংশোধনী আইন তৈরির কারণে লালবর্ন মমতা। বলেছেন, ‘‘এত তাড়াহুড়োর কী ছিল!’’

সংশোধিত ওয়াকফ আইন যে বাংলায় কার্যকর হবে না, তা আরও এক বার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল তথা রাজ্য সরকারের অবস্থান আরও এক বার স্পষ্ট করে দিয়ে মমতা উপস্থিত ইমাম-মোয়াজ্জিমদের উদ্দেশে বলেন, ‘‘বাংলায় আন্দোলন করলে হবে না। আন্দোলন করতে হলে দিল্লিতে যান। ট্রেনে যান। প্লেনে যান। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চান। রাস্তায় থাকুন। ময়দানে থাকুন।’’ দিল্লিতে সেই আন্দোলনে যে সংখ্যালঘুদের সঙ্গে তৃণমূলের সাংসদেরাও থাকবেন, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মমতা। সম্প্রতি রামনবমীতে একাধিক এলাকায় দেখা গিয়েছিল, সম্প্রীতির বার্তা দিতে হিন্দুদের সঙ্গে মিছিলে হাঁটছেন মুসলিমেরা। কোথাও জলসত্রও দিয়েছেন সংখ্যালঘুরা। মমতা বলেছেন, ‘‘রামনবমীতে ওদের (বিজেপি) পরিকল্পনা ছিল অশান্তি করার। কিন্তু আপনারা তা ভেস্তে দিয়েছিলেন। সঙ্কটের সময়ে ঠান্ডা থাকুন, সংযত থাকুন। আপনারা উত্তেজিত হলে আপনারা হারবেন। শান্ত থাকলে জিতবেন।’’ আইন এবং সাংবিধানিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘সংবিধান সংশোধন না করে বিল পাশ করে সংশোধনী আইন করা বিজেপির চালাকি। সংবিধান সংশোধন করতে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা লাগে। তা নেই বলেই এ ভাবে করেছে।’’ মমতার দাবি, আইনশৃঙ্খলার মতো জমিজমার বিষয়ও রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে তা-ও ‘লঙ্ঘিত’ হয়েছে বলে।

মুর্শিদাবাদের একাধিক এলাকার সঙ্গে অশান্ত হয়েছিল ভাঙড়ও। তা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা। মমতা বলেন, ও সব করার প্রয়োজন ছিল না। সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়েছে। কেউ কেউ নিজের পরিচয় তৈরি করার জন্য রাজনৈতিক ভাবে এগুলো করছে।বহু ‘ভুয়ো খবর’ থেকেও সাবধান থাকতে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘কর্নাটক, উত্তরপ্রদেশ, বিহারের পুরনো ছবিকে বাংলার বলে চালানো হচ্ছে। বিজেপি এটা করছে। ফেকের যুগ চলছে। ফেককে আপনারা বিজেপির কেক হতে দেবেন না।’’

You Might Also Like

করোনা ভাইরাসের পর এবার নীপা ভাইরাস নিয়ে দেশে নতুন করে বাড়ছে উদ্বেগ।
আধার-মোবাইল লিঙ্কে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, কালচিনি পোস্ট অফিসে বিক্ষোভ
এ বি ভি পির ডিএম অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি,আটক বেশ কয়েকজন এ বি ভি পি কার্যকর্তা
“রায়মাটাংয়ে শুরু ‘বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্প’, এবার মথের পরিসংখ্যানেও নজর বক্সা বনকর্তাদের”
বাংলা সিনেমা “সেকাল একাল”
TAGGED:#cm#international#kolkata#Minister's#momta#ONAIRNOW#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

রাস্তা দখল করে ব্যবসার অভিযোগ, প্রতিবাদে সরব মাথাভাঙ্গার বাসিন্দারা

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?