মাথাভাঙ্গা, ২৭ মে:
হাসপাতালের পরিকাঠামো গত উন্নয়ন ও রোগীদের সঠিক পরিষেবা দিতে বুধবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো ।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক সুশোভন মন্ডল ,হাসপাতাল সুপার মাসুদ হাসান সহ অন্যান্য আধিকারিকরা।মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগদান করেন মনোজ ঘোষ।
বৈঠক শেষে মনোজ ঘোষ বলেন সাধারণ মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালের উন্নয়নের বিষয় নিয়েই বৈঠকে আলোচনা করা হয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য যে,হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের একাংশ হাসপাতালের সুপারের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগে সরব হয়েছিলেন ।সেই বিষয়ে মনোজ ঘোষ বলেন তদন্ত সাপেক্ষ বিষয়, উনি যদি অন্যায় করে থাকেন তাহলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

