জলপাইগুড়ি , ১৬ আগস্ট
গণেশ চতুর্থী উপলক্ষে ভূপতি গ্রুপের খুঁটি পুজো গণেশ চতুর্থীকে সামনে রেখে জলপাইগুড়ি শহরের ৪ নম্বর ঘুমটি এলাকায় ভূপতি গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। প্রতিবছরই শহরের অন্যতম বড় গণেশ পুজো হিসেবে এই পুজোকে ঘিরে মানুষের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। এ বছর অষ্টম বর্ষে পদার্পণ করল ভূপতি গ্রুপের গণেশ পুজো।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজো আয়োজনের জন্য প্রায় ১০ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। পুজোকে কেন্দ্র করে থাকবে বিভিন্ন ধরনের আয়োজন। শুধু পুজোর দিনেই নয়, পুজো শেষ হওয়ার পরও টানা সাত দিন ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গণেশ পুজোকে ঘিরে প্রতিবছরই বিপুল সংখ্যক মানুষ ভূপতি গ্রুপের মণ্ডপে ভিড় করেন। এবছরও পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেল সেই প্রস্তুতি।
Leave a Comment

